ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনার নামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
ডুয়া ডেস্ক : শেখ পরিবারের নামে থাকা ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পর এবার শেখ হাসিনার নামে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র নাম পরিবর্তন করে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, ১০৮ তম হিসেবে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দেয় সরকার। তখন বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এইচ বি এম ইকবাল। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)