ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
সংসদের দুই চাকা সরকার ও বিরোধী দল: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী আলোচনায় সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের সমান গুরুত্বের কথা তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ মূলত দুটি চাকার ওপর চলে-একটি সরকারি দল, অন্যটি বিরোধী দল। এর যেকোনো একটি চাকা অকেজো হয়ে গেলে পুরো যানবাহনই অচল হয়ে পড়বে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সরকার ও বিরোধী দল-উভয় পক্ষকে কার্যকর রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই দুটি চাকাকেই সচল রাখতে হবে। চাকায় পিন বা পেরেক মেরে ফুটো করার প্রবণতা বন্ধ করতে হবে।
বাজেটের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের পরিবর্তে এর রাজনৈতিক ও সামাজিক গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। সংসদে ‘কুচকুচ করে কাটার’ পর আবার ঐক্যের কথা বলার যে প্রবণতা রয়েছে, সেই বিভাজনের যন্ত্রটি পরিত্যাগ করার পরামর্শ দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের সব উদ্যোগ বিরোধী দল চোখ বন্ধ করে সমর্থন করবে না। আবার সরকার ভালো কোনো উদ্যোগ নিলে কেবল বিরোধিতার জন্য তার বিরোধিতাও করা হবে না।
তিনি সরকারি দলকে বিরোধী পক্ষকে সম্মান করার এবং বিরোধী দলকে যৌক্তিক বিষয়ে সরকারকে সহযোগিতা করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
সংসদে নিজের নবীনত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, নবীনরা প্রবীণদের কাছ থেকে ভালো বিষয়গুলো শিখতে চায়, মন্দ কিছু নয়।
অতীতে সংসদে ব্যক্তি তোষামোদে গান, কবিতা ও স্বপ্নবিলাসের যে সংস্কৃতি ছিল, তার সমালোচনা করে তিনি বলেন, জনগণের করের অর্থ ব্যয় করে সংসদকে তোষামোদের স্থানে পরিণত করা উচিত নয়। এটি দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব পালনের জায়গা।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে আঘাত করা এবং চরিত্রহননের যে ‘ব্যাড কালচার’ অতীতে ছিল, স্পিকারের মাধ্যমে তা সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড