ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
নবম পে স্কেলের গেজেট নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুরুতে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এখন তা পরিবর্তন করে দুই ধাপে কার্যকরের দিকে এগোচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের মাঝামাঝি এ বিষয়ে গেজেট জারি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে আগামী ১ জুলাই থেকেই মূল বেতনে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে পারে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি।
বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে সচিব কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি অর্থ মন্ত্রণালয় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জটিলতা এড়ানো এবং সরকারি কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বেতন কার্যকর এবং ২০২৭-২৮ অর্থবছর থেকে সংশোধিত ভাতা কার্যকরের প্রস্তাব দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রাথমিকভাবে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। সেখানে প্রথম দুই বছরে মূল বেতনের ৫০ শতাংশ করে বৃদ্ধি এবং তৃতীয় বছরে বিভিন্ন ভাতা কার্যকর করার কথা ছিল। তবে বাস্তবায়ন জটিলতা বিবেচনায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে সচিব কমিটি।
অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বেসিক বেতন বাড়ানো হলে বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কিছু কর্মচারীর বর্তমান বেতন কাঠামোর কারণে ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলেও প্রকৃত বেতন বৃদ্ধি তুলনামূলক কম হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে এগোনো হচ্ছে।
বিভিন্ন ভাতা কমানো হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, কিছু ভাতায় পরিবর্তন বা সমন্বয় আনা হতে পারে। তবে কোন কোন ভাতা কীভাবে সংশোধন হবে, তা সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পরই স্পষ্ট হবে। এরপরই সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড