ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ফাঁকা রইল ২ হাজার ১৬৭ ক্যাডার পদ
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র ১ হাজার ৩২০ জন। ফলে ২ হাজার ১৬৭টি ক্যাডার পদ শূন্যই থেকে গেল।
রোববার (২৮ জুন) বিকেলে পিএসসি চূড়ান্ত ফল প্রকাশ করে।
প্রকাশিত ফল অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি জানিয়েছে, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না থাকায় মোট ২ হাজার ৩৪৩টি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট পদ ছিল ৩ হাজার ৬৮৮টি। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ছিল ক্যাডার পদ এবং ২০১টি নন-ক্যাডার পদ। বিজ্ঞপ্তি অনুযায়ী এসব পদে নিয়োগ দেওয়ার কথা ছিল।
লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে গত মে মাস থেকে তাঁদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষে রোববার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর