ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় তার এই বিদেশ সফর।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চীনের বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
বিমানবন্দরে অভ্যর্থনা, তবে ছিল না শোডাউন
প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতারা, সরকারের বিভিন্ন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে সফর শেষে দেশে ফেরা উপলক্ষে কোনো ধরনের শোডাউন বা র্যালি আয়োজন না করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। সে অনুযায়ী বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় পুরো আয়োজন।
সফরে স্বাক্ষরিত হলো একাধিক চুক্তি
চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।
অন্যদিকে, মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মালয়েশিয়া ও চীন সফরে স্বাক্ষরিত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা এখন এসব সিদ্ধান্ত বাস্তবায়নের পরবর্তী ধাপের দিকেই সবার নজর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর