ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গ্রুপ পর্ব শেষের আগেই বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক: ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়া হবে—এমন প্রত্যাশা আগে থেকেই ছিল। তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই এক আসরে সর্বোচ্চ গোলের আগের রেকর্ড ভেঙে যাবে, তা খুব কমই ধারণা করেছিলেন। চলমান বিশ্বকাপে ইতোমধ্যেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
এ পর্যন্ত টুর্নামেন্টে ৫৯টি ম্যাচে মোট ১৭৭টি গোল হয়েছে। এর মধ্য দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের ৬৪ ম্যাচে হওয়া ১৭২ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের আসর।
বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) সকালে যুক্তরাষ্ট্রকে ৩–২ ব্যবধানে হারায় তুরস্ক। ওই ম্যাচের প্রথম গোলের মাধ্যমেই এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে ওঠে।
এবারের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ পুরো গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই গোলসংখ্যা আগের সব আসরের রেকর্ড অতিক্রম করেছে। ২০২২ সালে ৩২ দলের বিশ্বকাপে ম্যাচ ছিল ৬৪টি। এবার ৪৮ দল অংশ নেওয়ায় ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে।
এ পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। দুই দলই তিনটি করে ম্যাচ খেলেই এই অর্জন করেছে। অন্যদিকে সবচেয়ে বেশি ১২টি গোল হজম করেছে তিউনিসিয়া।
ব্যক্তিগত পারফরম্যান্সেও চলছে জমজমাট লড়াই। গোলদাতাদের তালিকায় পাঁচ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার ঠিক পেছনেই আছেন ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং আরলিং হালান্ড-প্রত্যেকের গোলসংখ্যা চার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে