ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস শি জিনপিংয়ের

২০২৬ জুন ২৬ ১৪:৫৯:০৩

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস শি জিনপিংয়ের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেন। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন।

তিনি আরও বলেন, এই একান্ত বৈঠক বাংলাদেশের প্রতি চীনের বিশেষ গুরুত্বের প্রতিফলন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের প্রতি চীনের রাষ্ট্রপতি ও সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গিও এর মাধ্যমে স্পষ্ট হয়েছে।

হুমায়ুন কবির জানান, বেইজিং সফরের শেষ দিনে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়। এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।

দুই নেতার আলোচনায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় স্থান পায়।

এর আগে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন এবং সফরের মূল লক্ষ্য হবে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করা।

এদিকে বৈঠকের আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিনি এই সফর করছেন।

এর আগে মালয়েশিয়া সফরের মাধ্যমে তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করেন। পরে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ অংশ নিয়ে বেইজিংয়ে যান।

সফরকালে বেইজিংয়ে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও একটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ ছাড়া চীনের বিভিন্ন বড় শিল্পগোষ্ঠী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত