ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হচ্ছে নকআউট পর্বের উত্তেজনা। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। গ্রুপ ‘সি’র শীর্ষ দল হিসেবে ব্রাজিল এবং গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে জাপান নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।
ম্যাচের সময় ও ভেন্যু
আগামী ২৯ জুন, সোমবার টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপানের এই বহুল প্রতীক্ষিত লড়াই।
২০০৬ বিশ্বকাপের স্মৃতি
এই ম্যাচ ঘিরে ফিরে আসছে ২০০৬ বিশ্বকাপের স্মৃতি। সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে গোল করেছিলেন জুনিনহো, গিলবার্তো ও কিংবদন্তি রোনালদো নাজারিও। ওই আসরে ব্রাজিল পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছিল, আর জাপান বিদায় নিয়েছিল গ্রুপের তলানিতে থেকে।
দুই দলের বর্তমান ফর্ম
চলতি বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা হয়েছিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে সমান ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে সেলেসাওরা।
অন্যদিকে, জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় এবং শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।
যাদের দিকে থাকবে নজর
ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। দলের সাত গোলের মধ্যে চারটিই এসেছে তার পা থেকে। গোল্ডেন বুটের দৌড়েও তিনি পাঁচ গোল করা লিওনেল মেসির ঠিক পেছনে অবস্থান করছেন।
জাপানের আক্রমণভাগেও রয়েছে কার্যকর জুটি। দলটির হয়ে এখন পর্যন্ত দুটি করে গোল করেছেন উয়েদা ও কামাদা।
হিউস্টনের এই নকআউট লড়াইয়ে ২০০৬ সালের মতো আবারও কি জয় পাবে ব্রাজিল, নাকি নতুন ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে জাপান তার উত্তর মিলবে সোমবার রাতের ম্যাচেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি