ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শনিবার
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘প্রোডাক্টিভ রমাদান’ এর উপর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সিম্পোজিয়াম। ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন-এর আয়োজনে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসোসিয়েশন জানায়, সিম্পোজিয়ামে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও দ্য ইসলামিক সেমিনারি অব আমেরিকার ডিন শায়েখ ড. ইয়াসির ক্বাদি। সিম্পোজিয়ামের সভাপতিত্বে থাকবেন এসোসিয়েশন-এর উপদেষ্টা এসএম ফরহাদ।
এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। মোট তিনটি পর্বে বিভক্ত সিম্পোজিয়ামের প্রথম পর্বে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা উপস্থাপিত হবে। দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর এবং তৃতীয় পর্বে প্রোডাক্টিভ রমাদান এর উপর আলোচনা রাখবেন।
সিম্পোজিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাস্থ ১১ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২০০০ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। একই সাথে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষানুরাগী ব্যবসায়ী এই সিম্পোজিয়ামে উপস্থিত থাকবেন।
এ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশীদ জামিল বলেন, ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ এসোসিয়েশন শিক্ষার্থীদের আধ্যাত্মিত ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করে একটি সুন্দর পরিশীলিত ক্যাম্পাস বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ। তারই অংশ হিসেবে অনুষ্ঠিতব্য সিম্পোজিয়াম শিক্ষার্থীদের পবিত্র রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ ও কার্যকর উপায়ে রমাদান মাসকে ব্যবহার করার কৌশল সম্পর্কে পরিপূর্ণ নির্দেশনা প্রদান করবে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ আত্মিক পরিশুদ্ধি অর্জনে একটা গাইডলাইন পাবে। আশাকরি আমাদের আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইলফলক হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ