ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্কটল্যান্ডের বিপক্ষে কি জিতবে ব্রাজিল? কী বলছে অতীত পরিসংখ্যান
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
অতীত পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে। তবে দলীয় ভারসাম্য ও সামর্থ্যের বিচারে স্কটল্যান্ডও পিছিয়ে নেই। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে তারা।
গ্রুপ ‘সি’-তে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে জয় পেলেই নকআউট পর্বে খেলার সম্ভাবনা জোরালো হবে তাদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় স্কটিশরা।
অন্যদিকে, গ্রুপপর্বে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে কার্লো আনচেলত্তির দল।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের রেকর্ডও দারুণ। ১৯৭৪ সালের পর দুই দলের চারটি দেখায় তিনটিতে জয় পেয়েছে ব্রাজিল, একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে পরিসংখ্যানের বিচারে স্পষ্টভাবেই এগিয়ে সেলেসাওরা। সেই সঙ্গে আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করতে এই ম্যাচে দলে ফিরছেন নেইমার জুনিয়র।
স্কটল্যান্ড শিবিরে নজর থাকবে তরুণ উইঙ্গার বেন গ্যানন-ডোকার এবং মিডফিল্ডার লুইস ফার্গুসনের দিকে। বিশেষ করে ফার্গুসন ট্যাকল ও ডুয়েলে এখন পর্যন্ত দলের অন্যতম সেরা পারফর্মার। ইনজুরি-সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও আত্মবিশ্বাস হারায়নি স্কটিশরা। ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।
তবে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে এগিয়ে রাখা হচ্ছে ব্রাজিলকেই। অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে জানিয়েছে, ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৬ শতাংশ। স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা ১২ দশমিক ২ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ১৮ দশমিক ২ শতাংশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি