ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে সম্ভাব্য বজ্রঝড়ের কারণে ম্যাচের স্বাভাবিক আয়োজন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ঠিক ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হওয়ার পাশাপাশি খেলা চলাকালেও সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করতে হয়। পাশাপাশি সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা না করে ম্যাচ পুনরায় শুরু করা যায় না। ফলে আবহাওয়া প্রতিকূল হলে দীর্ঘ সময়ের জন্য খেলা বন্ধ থাকার পরিস্থিতিও তৈরি হতে পারে।
চলতি বিশ্বকাপেই এর আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে কয়েকটি দল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে খেলোয়াড়দের নতুন করে ওয়ার্মআপ করে মাঠে ফিরতে হয়।
সম্ভাব্য বিলম্বের বিষয়টি বিবেচনায় রেখেই প্রস্তুতি নিচ্ছে স্কটল্যান্ড। দলটির প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ দেরিতে শুরু হলে কিংবা মাঝপথে বন্ধ হয়ে গেলে সেটি মোকাবিলার জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তাঁর ভাষায়, পরিস্থিতি যাই হোক না কেন, দল তা সামাল দেওয়ার জন্য প্রস্তুত।
গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে এই ম্যাচে হারলেও তাদের বিদায় নিশ্চিত হবে না। সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে নেইমারের ফেরার সম্ভাবনা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে স্কটল্যান্ড এই ম্যাচেও ডিফেন্ডার অ্যারন হিকিকে পাচ্ছে না।
সব মিলিয়ে ব্রাজিল-স্কটল্যান্ড লড়াইকে ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতার আগে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা উপভোগ করতে পারবেন একটি হাইভোল্টেজ ম্যাচ। আর বজ্রঝড় দেখা দিলে খেলা শুরু কিংবা পুনরায় শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কিছু সময়।
এর আগে গ্রুপ পর্বে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল ফ্রান্স ও ইরাক ম্যাচ। পরে বাংলাদেশ সময় ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় রাত ৩টা ৫০ মিনিটে এবং দ্বিতীয়ার্ধ শুরু হয় ভোর ৫টা ৫০ মিনিটে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের