ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প।
এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন তিনি। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি।
ট্রাম্পের ফাইনালে উপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ আগের দুই বিশ্বকাপের ফাইনালে আয়োজক দেশের সরকারপ্রধানদের দেখা যায়নি। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে যাননি ভ্লাদিমির পুতিন। একইভাবে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন না দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি