ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
স্কটল্যান্ড ম্যাচে জয় পেলে কোথায় থাকবে ব্রাজিলের অবস্থান?
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ চার পয়েন্ট। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে এখনো নিশ্চিত হয়নি শেষ ৩২-এ ওঠা। সেই লক্ষ্যেই আজ গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।
বর্তমান অবস্থায় স্কটল্যান্ডকে হারাতে পারলেই কোনো সমীকরণের অপেক্ষা থাকবে না ব্রাজিলের। সাত পয়েন্ট নিয়ে সরাসরি শেষ ৩২ নিশ্চিত করবে তারা। তবে ড্র কিংবা হারলে পরিস্থিতি নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফলের ওপর।
গ্রুপ ‘সি’ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। অন্যদিকে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড—তিন দলেরই সামনে এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। দুই ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় কাল ভোর ৪টায় একযোগে অনুষ্ঠিত হবে ব্রাজিল-স্কটল্যান্ড এবং মরক্কো-হাইতি ম্যাচ।
ব্রাজিল ও মরক্কো—দুই দলই জিতলে
সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সাত। যেহেতু ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচটি ড্র হয়েছিল, তাই গ্রুপসেরা নির্ধারণে বিবেচনায় আসবে গোল ব্যবধান। বর্তমানে এই সূচকে এগিয়ে রয়েছে ব্রাজিল।
ব্রাজিল ড্র করলে
মরক্কো জিতলে: সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কো। ব্রাজিলকে তখন অন্য সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে।
মরক্কো ড্র করলে: ব্রাজিল ও মরক্কো—দুই দলেরই পয়েন্ট হবে পাঁচ। সে ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।
মরক্কো হারলে: ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে মরক্কো ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান হবে।
ব্রাজিল হারলে
মরক্কো জিতলে: সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ৩২-এ উঠবে মরক্কো। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে স্কটল্যান্ড। ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।
মরক্কো ড্র করলে: সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্কটল্যান্ড। পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হবে মরক্কো।
মরক্কো হারলে: স্কটল্যান্ড হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর চার পয়েন্ট নিয়ে সমতায় থাকবে ব্রাজিল ও মরক্কো। তখন দ্বিতীয় দল নির্ধারণে বিবেচনায় আসবে গোল ব্যবধান।
এরপর কার মুখোমুখি হতে পারে ব্রাজিল?
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠলে ব্রাজিল খেলবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। বর্তমানে সেই অবস্থানে রয়েছে জাপান।
রানার্সআপ হলে প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দল। এই মুহূর্তে সেই জায়গায় রয়েছে নেদারল্যান্ডস।
আর যদি ব্রাজিল তৃতীয় স্থানে থেকে সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে নকআউট পর্বে ওঠে, তাহলে প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এ’, ‘ই’ কিংবা ‘আই’-এর চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স অথবা মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই শুধু গ্রুপ পর্বের শেষ লড়াই নয়, বরং নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য পথচলাও অনেকটাই নির্ধারণ করে দিতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের