ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচার নিশ্চিত না করা হলে এই সরকার কোনোভাবেই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকারের চার মাসে কোনো নতুন রায় বা তদন্ত অগ্রগতি দেখা যায়নি, যা দায়িত্ব পালনে ব্যর্থতার ইঙ্গিত দেয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করে তিনি বলেন, যোগ্য ও দায়িত্ববান নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতোমধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাঁর ভাষায়, এই দুই শক্তির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে এই আন্দোলন সংসদ ও সংসদের বাইরে অব্যাহত থাকবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন যারা দেখছে, তাদের পরিণতিও একই হবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনমন্ত্রী বিচার না করার কারণে ব্যর্থ হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং তথ্যমন্ত্রী আওয়ামী লীগের সুশীল সমাজকে মিডিয়ায় সুযোগ দিচ্ছেন। এসব বিষয় দেশের জনগণ পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ