ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বেকারদের খণ্ডকালীন চাকরিসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে শিক্ষিত বেকার তরুণদের জন্য খণ্ডকালীন চাকরির সুযোগ সৃষ্টি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সোমবার (২২ জুন) সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
নুসরাত তাবাসসুম বলেন, সরকারি চাকরিতে বর্তমানে চার লক্ষাধিক শূন্যপদ থাকলেও স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি অফিস-আদালতে খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক কাজের সুযোগ দেওয়া যেতে পারে। এতে তাদের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, বিশ্বায়নের এই যুগে বৈশ্বিক কর্মবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে সরকারি বিনিয়োগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে তরুণরা যেমন স্বনির্ভর হতে পারবে, তেমনি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
প্রস্তাবিত বাজেটকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প ও ভর্তুকি থাকলেও চাকরিজীবীদের জন্য পে-স্কেল ও বোনাসের সুযোগ রয়েছে। কিন্তু বেকার যুবক-যুবতীদের জন্য বাজেটে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই; বরং তাদের জন্য রয়েছে অবহেলা ও অসম্মান।
সংসদে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, “এই সংসদে আমি কার প্রতিনিধিত্ব করি? আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ; যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে। দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। কিন্তু এই দেশ তাদেরকে কোনো সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারছে না।”
তিনি আরও বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, তার অন্যতম চালিকাশক্তি ছিল এই তরুণরাই। বছর ঘুরে জুলাই কিন্তু পুনরায় সমাগত। ২০২৪ সালের জুলাই মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত মানুষ রাস্তায় নেমেছিল স্বৈরাচার তাড়াতে। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও সেই স্বৈরাচারের বিষদাঁত এখনো ভাঙা যায়নি। খুনি হাসিনা ও তার দোসররা এত মানুষ হত্যার পরেও বিন্দুমাত্র অনুতপ্ত নয়, বরং তারা এখনো চারদিকে সন্ত্রাস জারি রেখেছে এবং জোর গলায় হুমকি দিচ্ছে।”
নুসরাত তাবাসসুম আরও বলেন, খুনি হাসিনা তার সিংহাসন টিকিয়ে রেখেছিল কালচারাল ফ্যাসিস্টদের ব্যবহার করে। সংস্কৃতির বিভিন্ন অঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধকে দখল করে নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের মোকাবিলা এবং দেশীয় সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সরকারকে আরও কার্যকর ও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!