×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ইশরাকের ঘটনায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৯ ১৩:০২:৫২

ইশরাকের ঘটনায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাদক আস্তানায় অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থি কোনো কাজ করা হলে তিনি যথাযথ সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে তিনি তা প্রমাণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অন্যান্য চাকরিজীবীদের অংশগ্রহণের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো আইনগত বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও করা হয়নি। আইনি প্রক্রিয়ায় সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে বিদ্যমান আইনই কার্যকর রয়েছে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করা যায়। সরকারের কাজের মধ্য দিয়েই নির্বাচনে সেই পরিবর্তনের প্রমাণ মিলবে।

সম্প্রতি অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলকে রাজনীতি করতে হলে কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। বিরোধিতা করার জন্যই তারা বিভিন্ন বিষয়ে আপত্তি জানাচ্ছে। এটি তাদের বক্তব্য, যা সরকার বিশ্বাস করে না। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত