ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
মেসির খেলা না দেখার কারণ জানালেন এমবাপে
স্পোর্টস ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপে প্রায় সব বড় তারকাই গোলের দেখা পেয়েছেন। ফলে গোল্ডেন বুটের লড়াই এখন রূপ নিয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। যদিও টুর্নামেন্টের এখনও অনেক পথ বাকি, তবুও শিরোপা দৌড়ের পাশাপাশি নজর কাড়ছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত লড়াইও। এরই মধ্যে আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন, আর তাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন ফরাসি তারকা এমবাপ্পে।
সোমবার (২৩ জুন) রাতে আরেকটি মেসিময় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেন মেসি, যেখানে তিনি হ্যাটট্রিক করেন। দুই ম্যাচে ৫ গোল করে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
অন্যদিকে, কয়েক ঘণ্টার ব্যবধানে ক্লোসার (১৬) সমান গোলসংখ্যায় পৌঁছে যান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩–০ গোলের জয়ে চলতি আসরে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেন তিনি। ফলে বিশ্বকাপ ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬–তে। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্লোসার পাশে অবস্থান করছেন এবং ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে পেছনে ফেলেছেন। একইসঙ্গে এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ, যেখানে তিনি ৬০তম গোলের মাইলফলক স্পর্শ করেন।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের এই তালিকায় অবস্থান করা মেসি ও এমবাপ্পে একসময় পিএসজির সতীর্থ ছিলেন। তবে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গটি সরাসরি নাকচ করেছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘মেসির সঙ্গে কোনো দ্বৈরথ নেই। লিও গোল করেছে, সে গোল করে এবং সবসময়ই করবে। সে কী করছে আমি তা দেখি না। কারণ সেটা দেখতে গেলে আমাকে আরও বেশি কিছু করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই মনোযোগ দিই।’
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ইএসপিএনকে আরও বলেন, ‘আপনি যখন গোল করেন, তখন এই (পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা) পর্যায়ের কাছাকাছি চলে আসেন। কিন্তু আমি আবারও বলছি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দলের অগ্রগতি দেখা।’
ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন এমবাপ্পে, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে নিয়ে যাচ্ছে। ফরাসি কোচ দিদিয়ের দেশমও বিশ্বাস করেন, ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়বেন তিনি। দেশম বলেন, ‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সে ১০০ ম্যাচ খেলেছে, আরও অনেক গোল করবে। এরপর আছে মেসি, (ক্রিশ্চিয়ানো) রোনালদো। আমি নিশ্চিত নই কিলিয়ান একই বয়স পর্যন্ত খেলবে কি না, তবে যতদিন মাঠে থাকবে, সে অনেক গোল করবে। তার সামর্থ্য আছে রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়