ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তার চাকরি স্থায়ী
নিজস্ব প্রতিবেদক: বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ জন শিক্ষানবিশ সহকারী কমিশনারের চাকরি স্থায়ী করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। স্থায়ীকৃত কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা বর্তমানে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি-৭ অনুসারে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের তারিখ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
চাকরিতে স্থায়ী হওয়া কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা বর্তমানে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন। তারা হলেন— সুমাইয়া তাসনিম, মো. মনিরুজ্জামান, ইশরাত তাসনিম বর্ষা, সুধীর নন্দী সরকার নয়ন এবং প্রণয় কুমার ধীর।
এ ছাড়া পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চার কর্মকর্তা চাকরিতে স্থায়ী হয়েছেন। তারা হলেন মিনহাজুর রহমান, নাহিদ আল হাসান আসিফ, ফারদিন মুনীর অর্ণব এবং মো. জাকির হোসেন।
একই প্রজ্ঞাপনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তিন কর্মকর্তা ডালিয়া নওশিন লুবনা, জাকিয়া মুমতাহিনা এবং মো. ইসরাফিল জাহানকেও চাকরিতে স্থায়ী করা হয়েছে।
স্থায়ী হওয়া অন্য কর্মকর্তারা হলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ণ, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাফাহাতুল জান্নাত, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এস এম আমিরুল মোস্তফা, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের শামিমা নাজরিন, শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাজী রিজওয়ানুল হক, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের মো. ফজলে রাব্বী আসিফ এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত মারযুক রহমান রিফাত।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, শামিমা নাজরিন ২০২৪ সালের ২৭ মে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অন্যদিকে বাকি কর্মকর্তারা ২০২৪ সালের ২৪ মে যোগদান করেছিলেন। চাকরি স্থায়ী হওয়ার মাধ্যমে তারা এখন প্রশাসন ক্যাডারের পূর্ণাঙ্গ ও স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে