ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
পার্থ হক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘বি’-র হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে লিওনেল মেসির দল। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে অস্ট্রিয়াও। আজ ডালাস স্টেডিয়ামে লড়াই হবে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যকে সামনে রেখে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা আজ মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের ২১ নম্বর দল অস্ট্রিয়ার। ফর্মের দিক থেকে পিছিয়ে নেই অস্ট্রিয়াও; শেষ ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়ী এই দলটি আজ আর্জেন্টিনাকে হারাতে পারলে ১৯৮২ সালের পর প্রথমবার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয়ের রেকর্ড গড়বে।
গ্রুপের সমীকরণ অনুযায়ী, আজ আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় এবং জর্ডান যদি আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে, তবে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে আলবিসেলেস্তেরা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল, যেখানে স্পেন, উরুগুয়ে বা সৌদি আরবের মতো শক্তিশালী দল রয়েছে।
অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার ম্যাচ পূর্ববর্তী মন্তব্যে আর্জেন্টিনাকে সমীহ করে বলেন, “আমরা জানি আর্জেন্টিনা কত বড় দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের নিজেদের শক্তির ওপরও পূর্ণ ভরসা আছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা যেকোনো দলের জন্যই সমস্যা তৈরি করতে পারি।”
তবে পরিসংখ্যান ও সম্ভাবনার হিসেবে সুপার কম্পিউটার ‘অপটা’ (Opta) আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। অপটার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ, অস্ট্রিয়ার ১৭.০ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ।
লিওনেল স্কালোনি আজ ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজাতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সম্ভাব্য একাদশে থাকতে পারেন-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা।
মধ্যমাঠ: থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল।
আক্রমণভাগ: লিওনেল মেসি (অধিনায়ক) ও লাউতারো মার্টিনেজ।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জুন (আজ), বাংলাদেশ সময় রাত ১১:০০ টায়, ডালাস স্টেডিয়ামে। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস (T-Sports), সময় টিভি (Somoy TV) এবং বিটিভি (BTV)। স্মার্টফোনে খেলা দেখতে Sportzfy বা Cricfy TV অ্যাপ ব্যবহার করা যাবে। পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন