ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম, বদলাচ্ছে গ্রুপ পর্বের সমীকরণ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে দলগুলোর অবস্থান নির্ধারণে দীর্ঘদিনের পরিচিত ‘গোল ব্যবধান’ (Overall Goal Difference) নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা। চলমান ২০২৬ বিশ্বকাপ থেকেই এ বিষয়ে নতুন নিয়ম কার্যকর হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে বিবেচনায় নেওয়া হবে ‘হেড-টু-হেড’ (Head-to-Head) রেকর্ড।
নতুন নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে সংশ্লিষ্ট দলগুলো নিজেদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে কেমন ফল করেছে, সেটিই প্রথমে মূল্যায়ন করা হবে। অর্থাৎ সামগ্রিক গোল ব্যবধান বা মোট গোলসংখ্যা দেখার আগে সরাসরি মুখোমুখি লড়াইয়ের ফলাফলের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে।
ফিফার এই সিদ্ধান্তকে বিশ্বকাপের গ্রুপ পর্বের সমীকরণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর ফলে তুলনামূলক ছোট বা আন্ডারডগ দলগুলো বেশি সুবিধা পেতে পারে, অন্যদিকে বড় দলগুলোর জন্য বাড়তে পারে চাপ।
এতদিন গ্রুপ পর্বে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে অনেক দল গোল ব্যবধান বাড়িয়ে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করত। ৫-০ বা ৬-০ ব্যবধানে জয়ের মাধ্যমে তৈরি হওয়া সেই ‘সেফটি নেট’ নতুন নিয়মে আর আগের মতো কার্যকর হবে না।
নতুন ব্যবস্থায় কোনো আন্ডারডগ দল যদি শক্তিশালী প্রতিপক্ষকে ১-০ ব্যবধানে হারাতে সক্ষম হয়, তাহলে পরবর্তী সময়ে দুই দলের পয়েন্ট সমান হলেও সরাসরি সেই জয়ের কারণে ছোট দলটি টেবিলে এগিয়ে থাকবে।
ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে এখন দলগুলোকে শুধু বেশি গোল করার নয়, বরং সরাসরি প্রতিপক্ষকে হারানোর দিকেই বেশি মনোযোগ দিতে হবে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে বিশ্বকাপের মঞ্চে অঘটনের সম্ভাবনাও আরও বেড়ে যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি