ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পিএইচডিতে সরকারি কর্মকর্তাদের স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া
পার্থ হক: দক্ষিণ কোরিয়ার কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এ অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
সব জেলা প্রশাসক ও সব মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় কর্মরত কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৫টি পূর্ণ বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে ১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি পর্যায়ের বৃত্তি অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রোগ্রামে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাবতীয় ব্যয় দক্ষিণ কোরিয়া সরকার বহন করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে; প্রার্থীর কর্মক্ষেত্রের সঙ্গে নির্বাচিত প্রোগ্রামের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা থাকতে হবে; সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে; এবং পূর্বে কোনো কইকা (KOICA) স্কলারশিপ প্রোগ্রামে অংশ না নেওয়া কর্মকর্তা আবেদন করতে পারবেন।
তবে যাঁরা কইকা স্টার্স ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং ইতিমধ্যে অন্তত তিন বছর সময় অতিক্রান্ত হয়েছে, তাঁরা ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করার যোগ্য হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)