ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পকে ঘিরে ইসরায়েলের ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ায় ইসরায়েলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আলজাজিরা রোববার (২১ জুন) জানায়, ইসরায়েলি বিভিন্ন বড় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দীর্ঘদিনের প্রধান প্রতিপক্ষ ইরানের সঙ্গে সমঝোতায় গিয়ে যুক্তরাষ্ট্র তাদের পাশে না দাঁড়িয়ে বরং দূরে সরে গেছে—এমন ধারণা তৈরি হয়েছে।
ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ এই সমঝোতাকে বিশ্বাসভঙ্গ হিসেবে দেখছেন। একই সঙ্গে দেশটির রাজনৈতিক মহলে চুক্তির শর্ত ও এর প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করছে, যা এখন শিরোনামেও গুরুত্ব পাচ্ছে।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইসরায়েল হায়োম–এ প্রকাশিত এক মতামতে ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয়, তিনি চাইলে ইতিহাসে অন্যতম সফল প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু ইরান সরকারের সঙ্গে করা এই সমঝোতাকে অনেকে ‘সমঝোতা নয়, নতি স্বীকার’ হিসেবে দেখছেন।
এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। পাকিস্তানের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে