ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১ মার্চ (শনিবার) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মানবিক বিভাগের খেলোয়াড় কোটায় আবেদনকারীদের পরীক্ষা কলাভবনের ষষ্ঠ তলার পরীক্ষার হল-১ এ অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা তাদের ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট ইউনিট ব্লকের ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করতে হবে।
এছাড়াও পরীক্ষার তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু থেকে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্রুপের’ ফাইল ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)