ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সাফল্য
বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম সংস্করণে বাংলাদেশ পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) এর জন্য সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার অর্জন করেছেন চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।
শনিবার (২০ জুন) উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ বিভাগে প্রতিযোগিতা করা বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি সেরা চিত্রগ্রহণের স্বীকৃতি লাভ করে।
সম্পূর্ণ সাদাকালো চিত্রে নির্মিত ৮০ মিনিটের এই চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে। এতে তুলে ধরা হয়েছে তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক বাস্তবতা এবং নিপীড়নের নানা দিক। গল্পে রয়েছে এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং একটি প্রতীকী রহস্যময় হাতির উপস্থিতি।
ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনায় ছিলেন মনোজ প্রামাণিক। বাংলাদেশ ও জার্মানির যৌথ উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার ও রিজওয়ান।
সাংহাই উৎসবে বাংলাদেশের এই অর্জনকে চলচ্চিত্র অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তকের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের চলচ্চিত্রশিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)