ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিচারকদের সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
নিজস্ব প্রতিবেদক: ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পেশাদার ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, বিদ্যমান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিচারিক দায়িত্ব সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে।
শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টে ঢাকা বিভাগের অধীন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিচার ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল বিচারকদের আর্থিক স্বাধীনতা, বাজেট বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, এজলাস ও আবাসন সংকট সমাধান, রেকর্ডরুম ও মালখানা আধুনিকায়ন, আদালতের নিরাপত্তা এবং ডিজিটাল সুবিধা সম্প্রসারণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বিচারকদের উত্থাপিত প্রস্তাবগুলোর সঙ্গে একমত পোষণ করেন এবং বিচার বিভাগের অবকাঠামো উন্নয়ন, বাজেট বৃদ্ধি ও আর্থিক স্বায়ত্তশাসনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বিচারপতি আরও জানান, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি, প্রতিটি জেলা আদালতে মেডিকেল ও ডে-কেয়ার সুবিধা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সবশেষে তিনি বলেন, বিচার বিভাগের সীমাবদ্ধতা অতিক্রম করে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল