ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আইডল নেইমার হলেও মেসিকেই সর্বশ্রেষ্ঠ বলছেন ইয়ামাল
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের নতুন প্রজন্মের আলোচিত তারকা লামিনে ইয়ামাল আবারও আলোচনায় এসেছেন। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলার নিজের আইডল নেইমার জুনিয়র হলেও সর্বকালের সেরার আসনে তিনি বসিয়েছেন লিওনেল মেসিকে।
বিশ্বকাপ চলাকালীন এক সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ইয়ামাল স্পষ্টভাবে জানান, তাঁর মতে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
তিনি বলেন, “মেসিই সর্বকালের সেরা। তিনি প্রতিনিয়ত নিজের পারফরম্যান্স দিয়ে তা প্রমাণ করছেন। কেউ যদি এ বিষয়ে দ্বিমত পোষণ করেন, তারা খুঁজে দেখতে পারেন। আমার আইডল নেইমার হলেও, সেরা ফুটবলার মেসিই।”
ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরেই মেসি ও নেইমারকে ঘিরে তুলনা চলে আসছে। একদিকে মেসির ধারাবাহিকতা ও পরিসংখ্যান, অন্যদিকে নেইমারের প্রতিভা ও নান্দনিক ফুটবল—দুজনেই আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচিত। তবে ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ার প্রত্যাশিত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
এদিকে চলমান বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন মেসি। একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে শিরোপা লড়াইয়ে এগিয়ে নিচ্ছেন তিনি। অন্যদিকে চোটের কারণে এখনও মাঠের বাইরে রয়েছেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়া যেতে পারে।
ইয়ামাল নিজেও চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে অভিষেক হলেও এখনো পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন তিনি। নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইয়ামাল বলেন, “আমি আগের চেয়ে ভালো আছি। প্রতিদিন উন্নতি হচ্ছে। পুরো ম্যাচ খেলার অবস্থায় এখনও নেই, তবে মাঠে থাকতে চাই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি