ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে পরিবর্তনের ইঙ্গিত
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের হাইতির বিপক্ষে দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচকে ঘিরে দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা না দিয়ে বিষয়টি গোপনই রেখেছেন তিনি। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে দুই থেকে তিনটি পরিবর্তন দেখা যেতে পারে।
পুরো সপ্তাহজুড়ে অনুশীলন শেষে ম্যাচ পরিকল্পনা খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে ভাগ করে নিলেও আনচেলত্তি প্রকাশ্যে একাদশ নিয়ে কিছুই জানাননি। বিশেষ করে মিডফিল্ডে লুকাস পাকেতা নাকি দানিলো সান্তোস খেলবেন—এ নিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বড় অনিশ্চয়তা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, তিনি এখনই একাদশ নিশ্চিত করতে চান না। পাকেতাকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, পাকেতার মধ্যে খেলা নিয়ন্ত্রণের সক্ষমতা আছে এবং তাকে আরও সুযোগ দেওয়ার কথা ভাবছেন তারা।
ব্রাজিল বর্তমানে নিউ জার্সিতে ৪-২-৪ ফরমেশনে খেলছে। তবে ৪-৩-৩ ফরমেশনে গেলে মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ পাশে বেশি ফ্রি রোল পাবেন এবং রাফিনহা ডান প্রান্তে খেলবেন। কুনহা থাকবেন আক্রমণের কেন্দ্রবিন্দুতে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ হিসেবে থাকছেন—আলিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকেতা (দানিলো সান্তোস); রাফিনহা, কুনহা ও ভিনিসিয়ুস।
এর আগে মরক্কোর বিপক্ষে ব্রাজিল খেলেছিল—আলিসন; রজার ইবানেজ, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; রাফিনহা, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; ইগোর থিয়াগো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের