ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নতুন চেয়ারম্যান পেল পিপলস ইউনিভার্সিটি
ডুয়া ডেস্ক : বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালকে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারি, রাজধানীর গুলশান ক্লাব-এ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে তাঁকে ২ বছরের মেয়াদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও, বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ডাক্তার মিনহাজ ঊদ্দিন আহমেদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নাজমুল হাসান।
সভায় বোর্ড অব ট্রাস্টিজ-এর অন্যান্য সদস্যবৃন্দ সলিমুল হক কামাল, মাহমুদুর রহমান সুমন, শামসুন্নাহার রশীদ, শাহ নূরুন্নবী, উম্মে কুলসুম পারভিন, নাদিয়া হোসেন, কাজী আরিফুল ইসলাম, রাজীব চক্রবর্ত্তী এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)