ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সম্পূর্ণ বিনা খরচে রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ জাপানে
পার্থ হক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা ব্যয়ে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতামূলক প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ অক্টোবর ২০২৬।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণার বিষয়, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে ইন্টার্নশিপের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ শুরু হবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে এবং তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা একাধিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রতিদিন ২ হাজার ৪০০ জাপানি ইয়েন ভাতা, আসা-যাওয়ার বিমান ভাড়া, বিনা মূল্যে চিকিৎসা বিমা, ভিসা সাপোর্ট এবং আবাসন সুবিধা।
আবেদনের ক্ষেত্রে যেকোনো দেশের শিক্ষার্থীই যোগ্য হিসেবে বিবেচিত হবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা বাধ্যতামূলক।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, ৪০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাজ, সুপারিশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক