ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি
বিনোদন ডেস্ক: দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি ভারতের কলকাতায় একটি ঘটনার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও তাঁর সঙ্গে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন তাঁদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে বলে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুক পোস্টে দাবি করেছেন।
জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) তাঁর পোস্টে উল্লেখ করেন, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাঁকে ‘লাল বদর’ বলে গালাগাল করে এবং তাঁর দিকে তেড়ে আসে বলে অভিযোগ করা হয়।
পরিস্থিতি একপর্যায়ে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় বলে পোস্টে দাবি করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত হস্তক্ষেপ করে মোশাররফ করিমকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তাঁর স্ত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি