ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনামূল্যে শিক্ষার্থীদের ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, শেষে চাকরির সুযোগ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে এ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কোর্স পরিচালনা করা হচ্ছে।
প্রোগ্রাম সূত্রে জানা যায়, আইটি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পরিচালিত কোর্সগুলো চাকরির বাজারের চাহিদা অনুযায়ী সাজানো হয়। এখন পর্যন্ত এই প্রোগ্রামের মাধ্যমে তৈরি হওয়া আইটি পেশাজীবীদের প্রায় ৯২ শতাংশ দেশে ও বিদেশে কর্মরত আছেন। পাশাপাশি এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৬৩ জন প্রশিক্ষণার্থী এই প্রোগ্রাম থেকে আইটি পেশাজীবী হিসেবে গড়ে উঠেছেন, যাঁরা ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুবসমাজকে কর্মসংস্থানে যুক্ত করতে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন কর্মমুখী শিক্ষা ও প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
স্কলারশিপের সুবিধা
প্রতি প্রশিক্ষণার্থীর জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হয়
এটি দেশসেরা আইটি প্রশিক্ষণ প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম
কোর্স সম্পন্নকারীদের জন্য ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয়
যোগ্যতা
স্নাতক/ফাজিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/
কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদনযোগ্য
স্নাতকদের জন্য কোর্সসমূহ
ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (Spring Boot, Android, Flutter)
ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট (Laravel, React, Vue.js, WordPress)
ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট (ASP.NET, Angular, React)
Oracle Database Application Development
Network Solution & System Administration
Graphics, Animation & Video Editing
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সসমূহ
আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল CAD
ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট (Laravel & React)
নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিকস
ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট (ASP.NET)
ক্লাউড কম্পিউটিং (Oracle APEX)
থ্রিডি (3D) ভিজ্যুয়ালাইজেশন
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
প্রোগ্রামের রাউন্ড ৭৩ এর আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬। আবেদন করতে হবে অনলাইনেapply.isdb-bisew.info ঠিকানায়। বিস্তারিত তথ্য পাওয়া যাবেwww.isdb–bisew.org ওয়েবসাইটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ