ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির ৬ শিক্ষার্থী পেলেন এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক
ঢাবি প্রতিনিধি : ২০২২ সনের বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের ৬ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান আজ বুধবার এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন।
এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজ্ঞানের অগ্রযাত্রায় গণিতের ভূমিকা তুলে ধরে বলেন, গণিতকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও বোধগম্য করে উপস্থাপন করতে হবে। গণিত ভীতি দূর করতে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অ্যালামনাইসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের মো. মিনহাজ উদ্দিন তূর্য, শোভা ইসলাম ও শিমু আক্তার এবং ফলিত গণিত বিভাগের সাইফুল ইসলাম, নাফিয়া মল্লিক ও মো. ইব্রাহিম খলিল।
স্বর্ণপদক প্রদান শেষে বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ