ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
‘বেঁচে থাকাটা কতটা কঠিন এখন টের পাচ্ছি’
বিনোদন ডেস্ক: শারীরিক জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না বলে জানা গেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতার হঠাৎ অসুস্থতার খবরে শোবিজ অঙ্গন ও ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অমি। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনও আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আর ৩ দিন পর পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।’
তিনি আরও জানান, ‘কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন এবং শ্বাসরুদ্ধকর, তা এখন আমি টের পাচ্ছি। আমার দ্রুত আরোগ্যের জন্য দয়া করে সবাই দোয়া করবেন। আমি আবারও কথা বলতে চাই। জোরে কথা বলতে চাই। আবারও "অ্যাকশন" বলতে চাই।’
এছাড়া সন্তানের সঙ্গে কথা বলতে না পারার কষ্টই এখন সবচেয়ে বেশি অনুভব করছেন বলে উল্লেখ করেন এই নির্মাতা। তিনি লেখেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সাথেও কথা বলতে পারছি না। আমি তাকে আবারও ‘পাপা’ বলে ডাকতে চাই। সবাইকে অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।’
অমির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। সবাই আশাবাদী, সব জটিলতা কাটিয়ে দ্রুতই তিনি ফিরবেন শুটিং সেটে, আবারও শোনা যাবে তার চেনা সেই নির্দেশ ‘অ্যাকশন’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)