ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবি আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যারা
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খন্দকার আব্দুস সোয়াদ চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ওমর আল সাহারী রানার্স আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী ফারজানা সুলতানা ঐশি চ্যাম্পিয়ন এবং রোকেয়া হলের শিক্ষার্থী পূর্বিতা পিয়াসি রানার্স আপ হয়েছেন।
এছাড়া, আন্তঃহল টেবিল-টেনিস প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী মুহতাসিন আহমেদ হৃদয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হলের শিক্ষার্থী স্যামস্যং বম রানার্স আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী মোনালি দে রানার্স আপ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের