ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএইচডি ফেলোশিপ দিচ্ছে সরকার, বিস্তারিত জানুন এখানে
পার্থ হক: সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পর্যায়ের গবেষণাকে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদান করবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৬ মে প্রকাশিত ট্রাস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে।
আগ্রহী গবেষকদের অনলাইনে www.eservice.pmeat.gov.bd/phd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, প্রার্থীদের শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম বিভাগ থাকতে হবে। জিপিএ–৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে। আবেদনকারীর বয়স আবেদন জমার সময় সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
অনলাইন আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও মার্কশিটের কপি, পিএইচডি ভর্তি বা রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, গবেষণা প্রস্তাবনা (বাংলা বা ইংরেজি) এবং বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কপি জমা দিতে হবে।
আবেদন সম্পন্ন করার পর ফরমটি ডাউনলোড করে দুই সেট কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে। ঠিকানা হিসেবে ধানমন্ডির বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ঢাকা-১২০৯ উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। ফেলোশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে হটলাইন নম্বর ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৯১৩৭২৮৬৬০ এবং ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু