ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, ৬ দাবি
ডুয়া নিউজ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবিতে বুধবার দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং উপাচার্য অবরুদ্ধ অবস্থায় আছেন।
বুধবার ৯৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা স্থগিত করে বেলা সাড়ে ১১টায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। তবে, মেডিকেল সেন্টার অবরুদ্ধ থাকায় উপাচার্য ভার্চুয়ালিভাবে সভায় যোগ দেন। এদিন কুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান করছেন এবং কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছে।
এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে ৫ দফা পেশ করে দুপুর ১টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দেয়। দাবি পূরণ না হওয়ায় ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয় এবং গুরুতর আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)