×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ভূমিকম্পে আতঙ্কিত দুই দেশ, ফিলিপাইনে বাড়ছে মৃত্যুর মিছিল

২০২৬ জুন ০৯ ১০:৩২:৪৫

ভূমিকম্পে আতঙ্কিত দুই দেশ, ফিলিপাইনে বাড়ছে মৃত্যুর মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার সকালে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনটি হরমুজগান ও কারমান প্রদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারগাজ এলাকার কাছাকাছি। এর ফলে আশপাশের এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়।

এদিকে একদিন আগে ফিলিপাইনে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিলেন।

শক্তিশালী এ ভূমিকম্পে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়ে। অনেক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র উঠে এসেছে, যেখানে ভবন ধস ও মানুষের আতঙ্কিত হয়ে ছুটোছুটির দৃশ্য দেখা যায়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত