ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সাম্প্রতিক হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এই বৈঠক ডাকা হয়েছে।
সোমবার (৮ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সীমিত পরিসরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন।
একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান সংকটময় পরিস্থিতির কারণে বৈঠকটি সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিসহ দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন রাডার স্থাপনায় আঘাত হেনেছে। ইরান বলছে, সেই হামলার প্রতিক্রিয়াতেই তারা পাল্টা আক্রমণ চালিয়েছে।
এর আগে রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সোমবার সকালে, যখন ইসরায়েল তেহরান, ইসফাহানসহ ইরানের তিনটি শহরে হামলা চালানোর দাবি করে। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)