ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিশু নির্যাতন রোধে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে নীতিনির্ধারক, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার বক্তব্যে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে আলোচকরা দেশের প্রেক্ষাপটে শিশু নির্যাতনের বর্তমান চিত্র, কারণ ও করণীয় তুলে ধরেন এবং অতীতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
বক্তারা শিশু নির্যাতন রোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আলোচনায় উঠে আসা প্রস্তাবনাগুলো সুপারিশ আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানো প্রয়োজন। একই সঙ্গে এই উদ্যোগ যেন শুধুমাত্র আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সরকার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তর নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এমন আহ্বানও জানান তারা।
বৈঠকে প্যানেলিস্ট হিসেবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ (উজ্জ্বল), রুবাবা দৌলা, ব্যারিস্টার রাশনা ইমাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তৌহিদ ইসলাম, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ডা. তাহমিনা আকতার, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ওজিএসবি সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের মহাসচিব ডা. মো. নিজাম উদ্দিন, অধ্যাপক নাহরীন আই খান, অধ্যাপক ডা. সাইফুন নাহার, অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান, অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল এবং সাংবাদিক মো. মাহতাব উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে