ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রূপগঞ্জে এনসিপির উপর হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিদবেদক: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ফল উৎসবের প্যান্ডেল ভেঙে দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, শুক্রবার (৫ জুন) রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের জন্য তৈরি করা প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে শনিবার সকালে পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করা হলে সেটিও আবার ভেঙে ফেলা হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। এ সময় হামলার ঘটনায় দলের নেতাকর্মীরা আহত হন এবং কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে সহযোগিতা করা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি