ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হাদি হ’ত্যার বিচার না হলে শাহবাগে অবস্থানের ঘোষণা 'ইনকিলাব মঞ্চের'
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি থেকে হত্যার সঙ্গে জড়িত দেশীয় অপরাধীদের শনাক্ত করা, বিদেশে অবস্থানরত পলাতক অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও আহ্বান জানায় সংগঠনটি।
বিক্ষোভ মিছিলে নেতারা ঘোষণা দেন, আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ কিংবা বিচার প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে না পারে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ওসমান হাদির সমাধিস্থলের সামনের সড়কে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ‘নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের তিন মাস পার করলেও ওসমান হাদি হত্যার বিচার নিয়ে এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দিতে পারেনি। সরকার শুধু বলছে হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমরা জানতে চাই, এই প্রক্রিয়া কতদিন চলবে।’
তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর সত্যতা যাচাই করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, পরাজিত প্রার্থীর বক্তব্যকে তারা গুরুত্ব দিচ্ছেন না।’
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আমাদের পক্ষ থেকে আর কোনো নতুন দফা বা আলটিমেটাম থাকবে না। এখন সরকারকেই স্পষ্ট বক্তব্য দিতে হবে। আমাদের দাবি ও আলটিমেটামের পর্যায় শেষ হয়েছে। ভবিষ্যতে যদি আবার কোনো কর্মসূচি দিতে হয়, তাহলে তা হবে চূড়ান্ত আন্দোলনের অংশ।’
আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছ থেকে দুটি বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত, জাতিসংঘের অধীনে যে তদন্তের কথা বলা হয়েছিল, সে বিষয়ে জাতিসংঘ সম্মতি দিয়েছে কি না অথবা তা প্রত্যাখ্যান করেছে কি না সরকারকে সেটি জানাতে হবে।’
তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে হাদি হত্যাকাণ্ডে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো ধরনের যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়। তাই সরকারকে পূর্ণ দায়িত্ব নিয়ে দ্রুততম সময়ে এ হত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে