ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘শহীদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধনে ফেলানীর পিতা
ডুয়া ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ৪০টি স্টল নিয়ে এই বইমেলার সূচনা হয়। মেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খ্যাতিমান সাংবাদিক মাহমুদুর রহমান, কবি আবদুল হাই শিকদারসহ বিভিন্ন কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
ফেলানীর বাবা নূর ইসলাম তাঁর বক্তব্যে এই আয়োজনে আমন্ত্রণ জানানোয় আনন্দ প্রকাশ করেন এবং তাঁর মেয়ের নামে বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ আজীবন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই বইমেলা প্রতি বছর আয়োজনের এবং এর মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে এই বইমেলা একটি সাংস্কৃতিক অভিযাত্রা এবং এর মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। ভবিষ্যতে বইমেলার পরিসর আরও বৃদ্ধি করা হবে জানিয়ে তিনি বলেন, বই পড়ার অভ্যাস ও লেখক-পাঠক তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার অমর একুশে বইমেলায় যেতে পারেন না এমন পাঠকদের জন্য এটি বই কেনার সুযোগ তৈরি করবে। আগামীতে আরও দীর্ঘ সময় ধরে এই মেলার আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মো. শাহজামান, সদস্য প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ড. মো. তানজিউল ইসলাম, ড. মো. ফেরদৌস রহমান, ড. মো. মনিরুজ্জামান, মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, সিরাজাম মুনিরা, ত্বহা হুসাইন, মিডিয়া ব্যবস্থাপনার উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, লেখক এবং সাধারণ শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)