ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির জাপানিজ স্টাডিজের সেই চেয়ারম্যানকে অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল
ঢাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তাকে সাময়িকভাবে জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্স ব্যতীত নিয়মিত অনার্স ও মাস্টার্স প্রোগ্রামসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রমে পুনর্বহাল করা হয়েছে। তবে, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের অ্যাকাডেমিক ও বিভাগের সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার পূর্ববর্তী নির্দেশ বলবৎ রাখা হয়েছে।
এর আগে, বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাদের ভর্তির অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে বিরত থাকতে আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৬ ফেব্রুয়ারি একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আদেশের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে গত ১২ ডিসেম্বরের বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে এবং বিভাগের বিভিন্ন স্থানে পোস্টার সেঁটে দিয়ে ‘টোটাল শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, মিমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। একটি কমিটির মাধ্যমে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি পরীক্ষা পরিচালনা এবং এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কমিটিতে ড. মো. জাহাঙ্গীর আলম ছাড়াও বিভাগের আরও দুইজন শিক্ষক ছিলেন। তবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে কার্যত অচল হয়ে আছে বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সকল ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষাও বর্জন করে শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)