ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কারণ ছাড়াই ১৩৫% দাম বাড়ল হামিদ ফেব্রিক্সের! নেপথ্যে কি কারসাজি?
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসির শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে কোনো যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে।
বিশেষ করে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ ছাড়াই চলতি বছরের মার্চ মাস থেকে কোম্পানিটির শেয়ার দর টানা ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যেমন কৌতুহল সৃষ্টি হয়েছে, তেমনই বড় ধরনের আর্থিক ঝুঁকির আশঙ্কাও তৈরি হয়েছে। তবে এই লাগামহীন দরবৃদ্ধির পেছনে ভেতরের কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
শেয়ারের এই আকস্মিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত ২৪ মে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। এর জবাবে হামিদ ফেব্রিক্স আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছে যে, বর্তমানে তাদের কাছে এমন কোনো ব্যবসায়িক বা অপ্রকাশিত তথ্য নেই, যা শেয়ারের দাম কিংবা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কোম্পানির উৎপাদন, ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো ইতিবাচক বা নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই আকাশচুম্বী দরবৃদ্ধিকে সমর্থন করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম দ্রুত ওপরে উঠে গেছে। চলতি বছরের ৮ মার্চ বাজারে হামিদ ফেব্রিক্সের প্রতি শেয়ারের দাম ছিল মাত্র ৭ টাকা ৪০ পয়সা। অথচ গত ২৩ মে সেই শেয়ারেরই দাম বেড়ে দাঁড়ায় ১৭ টাকা ৪০ পয়সায়। ফলে তিন মাসের এই সংক্ষিপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা, যা শতকরা হিসাবে ১৩৫ দশমিক ১৩ শতাংশের বেশি।
মূল্যবৃদ্ধির সমান্তরালে বাজারে এই শেয়ারটির লেনদেনের পরিমাণও নাটকীয়ভাবে বেড়েছে। কোনো কোনো কার্যদিবসে দৈনিক লেনদেনের মাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বেশি দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত স্বল্প মূলধনী কিংবা দুর্বল কোম্পানির ক্ষেত্রে লেনদেনের এমন তীব্রতা প্রায়শই কৃত্রিম চাহিদা তৈরি বা কারসাজির ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হামিদ ফেব্রিক্স পিএলসির বর্তমান পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা, যার মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, কোম্পানিটির ৫১ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে, ১৮ দশমিক ৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ২৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের পকেটে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)