ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন
নিজস্ব প্রতিবেদক: মানবপাচারের শিকার হয়ে লিবিয়ার বিভিন্ন আটক শিবিরে থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ফিরে আসাদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
সোমবার (১ জুন) ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্লাইটে করে তাদের ঢাকায় আনা হয়। লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে।
জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন ও নানা ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন বলে অভিযোগ রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ সময় ভবিষ্যতে মানবপাচার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানানো হয়।
আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে যাতায়াত খরচ, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে চলতি মাসে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর কার্যক্রমে সহায়তা করেছে বাংলাদেশ দূতাবাস। মানবপাচারের শিকার হয়ে ফিরে আসা অভিবাসীরা সতর্ক করে বলেছেন, এয়ারপোর্ট কন্ট্রাক্ট ও ওমরাহ ভিসার আড়ালে ইউরোপে পাঠানোর প্রতারণামূলক কার্যক্রম বন্ধ না হলে আরও অনেক মানুষ একই ধরনের বিপদের মুখে পড়তে পারেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত