ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশী ব্যান্ড সংগীতের উন্নয়ন বিষয়ক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে ‘ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রায়ালাইজেশন অব বাংলাদেশি ব্যান্ড মিউজিক’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
গীতিকার, সুরকার ও কম্পোজার নকীব খান এবং সংগীতশিল্পী ও কম্পোজার পলাশ নূর আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সায়মা হক বিদিশা বলেন, সংগীত চর্চা মানুষকে সৃজনশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাত্ত্বিক পড়াশোনার সঙ্গে ব্যবহারিক জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে এধরনের সেমিনার আয়োজন করা উচিত।
অন্যসব মাধ্যমের মতো সংগীত শিল্পেও যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন ও পরিমার্জন হয়ে থাকে মন্তব্য করে তিনি পরিবর্তনের এই সৌন্দর্যকে মেনে নিয়ে সুস্থ সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখার জন্য সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ