ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৪ জুন থেকে শুরু প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের সবচেয়ে বড় আসর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ৪ জুন। রাজধানীর মিরপুরে আট বিভাগের সেরা বালক ও বালিকা দলগুলোকে নিয়ে বসছে এই প্রতিযোগিতার জমজমাট আয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে জানানো হয়েছে, ৪ জুন সকাল ৯টায় মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আসরে অংশ নেবে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল।
জাতীয় পর্বে অংশগ্রহণকারী বালক ও বালিকা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ৩ জুনের মধ্যে মিরপুর ক্রীড়া পল্লীর আবাসিক ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকেই তাদের টুর্নামেন্ট-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খেলোয়াড়দের আবাসন, খাবার, চিকিৎসাসেবা, অনুশীলন, মাঠে যাতায়াত এবং সার্বিক তদারকির দায়িত্বে বিভিন্ন কর্মকর্তাকে লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আবাসন ও ক্রীড়া পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
বালিকা বিভাগের জাতীয় পর্বে জায়গা করে নেওয়া বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এসেছে সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর থেকে। একইভাবে বালক বিভাগেও দেশের আট বিভাগের সেরা দলগুলো অংশ নিচ্ছে।
আয়োজন সফল করতে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট দেশের প্রাথমিক পর্যায়ের ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)