ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গরুর মাংস খাওয়ার পর হজমে সমস্যা এড়াতে যা করবেন
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা মানেই গরুর মাংসের বাহারি খাবারের আয়োজন। পরিবারের সদস্য ও অতিথিদের সঙ্গে নানা স্বাদের মাংসের পদ উপভোগ করেন সবাই। তবে চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, শুধু খাবারের স্বাদ নয়, খাবারের সঠিক সমন্বয়ের দিকেও খেয়াল রাখা জরুরি। কারণ কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা তৈরি হতে পারে।
বিশেষ করে গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুধজাত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের খাবারের শেষে পায়েস, ফিরনি, পুডিং কিংবা বিভিন্ন ধরনের মিষ্টি খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে।
তবে পুষ্টিবিদদের মতে, মাংস ও দুগ্ধজাত খাবার—উভয়ই উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ এবং অপেক্ষাকৃত ভারী খাবার। তাই একসঙ্গে বেশি পরিমাণে গ্রহণ করলে হজম প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ পড়তে পারে।
এ কারণে অনেকের গ্যাস, বুকজ্বালা, পেট ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যা রয়েছে, তারা বেশি ভোগান্তিতে পড়তে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ভারী খাবার খাওয়ার পর কিছুটা সময় বিরতি দিয়ে দুধ বা মিষ্টিজাতীয় খাবার খাওয়া ভালো। এছাড়া খাবারের পর অল্প হাঁটাহাঁটি করলে হজমে সহায়তা করে। ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি সুস্থ থাকতে পরিমিত খাবার গ্রহণের দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?