ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে অনলাইনে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগের বরাতে এতে উল্লেখ করা হয়, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি নবজাতক একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতির মতো উপসর্গ দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।
নোটিশে অভিযোগ করা হয়, এমন পরিস্থিতিতেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতাও প্রয়োজনের তুলনায় কম ছিল বলে উল্লেখ করা হয়। সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রেও বিলম্ব হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
এতে আরও বলা হয়, এসব অব্যবস্থাপনার কারণে একের পর এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে, যা শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, পুরো দেশকেই শোকাহত করেছে। একই সঙ্গে ঘটনাটি দেশের হাসপাতালগুলোর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সাড়া ব্যবস্থা, রোগী পর্যবেক্ষণ এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়, নবজাতক ও প্রসূতি মায়েদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা, দ্রুত চিকিৎসাসেবা এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ীদের শনাক্ত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা, রোগী নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রটোকল প্রণয়ন ও বাস্তবায়ন।
এছাড়া প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, জরুরি চিকিৎসা, রোগী সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিয়মিত তদারকির জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা বা তদারকি কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ জনসাধারণকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে