ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্কিন বো/মাব/র্ষণের জবাবে কুয়েতের ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কৌশলগত বন্দরশহর বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমাবর্ষণের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে তীব্র পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও অভিজাত শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি) আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই পাল্টা আক্রমণের দায় স্বীকার ও সত্যতা নিশ্চিত করেছে।
আইআরজিসির প্রকাশিত সেই বিবৃতিতে সাফ জানানো হয়েছে, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর কাপুরুষোচিত ও আগ্রাসী আক্রমণের যথোপযুক্ত জবাব দিতেই মধ্যপ্রাচ্যের এই নির্দিষ্ট মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিটি ব্যবহার করে বন্দর আব্বাসে ইরানের ড্রোন স্টেশনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, প্রতিশোধ হিসেবে ঠিক সেই ঘাঁটিটিকেই এবার টার্গেট করা হয়েছে।
বিবৃতিতে ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে, আমেরিকা যদি এই ঘটনার পর ফের কোনো ধরনের হঠকারী সামরিক হামলা চালানোর দুঃসাহস দেখায়, তবে ইরানের পরবর্তী জবাব হবে ‘আরও নিখুঁত, বিধ্বংসী ও সিদ্ধান্তমূলক’।
এর আগে, গতকাল বুধবার মাঝরাতের দিকে ইরানের বন্দর আব্বাসে আকস্মিক বোমাবর্ষণ করে মার্কিন নৌবাহিনী। সেই হামলার সপক্ষে যুক্তি দিয়ে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুট হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল ইরান। তারই জের ধরে বন্দর আব্বাসে আইআরজিসির একটি সক্রিয় ড্রোন নিক্ষেপ স্টেশন গুঁড়িয়ে দেয় মার্কিন বাহিনী।
এদিকে আইআরজিসি জানিয়েছে, বন্দর আব্বাসে মার্কিন আগ্রাসনের পর তারা মোটেও হাত গুটিয়ে বসে থাকেনি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আজ ভোর ৪টা ৫০ মিনিটে কুয়েতের সেই ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো। তবে রণকৌশলগত কারণে ঠিক কোন কোন মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিংবা মার্কিন ঘাঁটির ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—তা আইআরজিসির বিবৃতিতে বিস্তারিত খোলসা করা হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার